© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরের আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
যশোরের আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ এএম | ১৩ নভেম্বর, ২০২৬
যশোর শহরের দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর কিছুক্ষণ পর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে যশোর শহরের প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ায়।

মইদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি সিভিল কোর্ট মোড়ে পরপর দুটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। পরে দেখা যায় জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন। কারা ককটেল নিক্ষেপ করেছে, তা কেউ দেখতে পায়নি।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সন্ধ্যার পর প্রেস ক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। পুলিশের কয়েকটি দল বিষয়টি অনুসন্ধান করছে।

একেএস

মন্তব্য করুন