© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে জুতার কারখানায় আগুন

শেয়ার করুন:
গাজীপুরে জুতার কারখানায় আগুন
own-reporter-gazipur
০৬:৩৭ পিএম | ১০ অক্টোবর, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরি কারখানাটি একতলা একটি ভবন। ওই ভবনের একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কেমিক্যাল থেকে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকেরা দৌড়ে বেরিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, আগুনের সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন