© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয়ে নাম লেখালেন রোনালদো, জানা গেল প্রথম সিরিজের নাম

শেয়ার করুন:
অভিনয়ে নাম লেখালেন রোনালদো, জানা গেল প্রথম সিরিজের নাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ এএম | ১৩ নভেম্বর, ২০২৬
ফুটবল মাঠের বাইরেও নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজ প্রযোজনায় নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর (Day 1s) প্রযোজনার কাজ শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নতুন এই উদ্যোগের খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। সেখানে তিনি লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানসের প্রযোজনার কাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।’

ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিরিজটি। এটি একটি চিত্রনাট্যনির্ভর ড্রামা, যেখানে ফুটবলের মাঠের বাইরের ব্যবসায়িক জগৎ উঠে আসবে। বিশেষ করে প্রভাবশালী ফুটবল এজেন্সিকে ঘিরে ক্ষমতার দ্বন্দ্ব, চুক্তি-আলোচনা এবং বিভিন্ন পক্ষের সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে।

সিরিজটিতে স্ট্যানলি ডালটন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে অভিনেতা ড্যামিয়ান লুইসের। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত তিনি। এ ছাড়া সাবেক আর্সেনাল ও ফ্রান্স তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভেরও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে। সিরিজটিতে অঁরির অতিথি চরিত্রে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজ করার লক্ষ্য নিয়ে তাঁদের এই যৌথ উদ্যোগের যাত্রা শুরু হয়।

সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি চিত্রনাট্যনির্ভর অভিনয়েও তার অভিষেক হতে যাচ্ছে। ফুটবল, ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় নিজের অবস্থান তৈরির পর এবার বিনোদন জগতেও নতুন পরিচয় গড়ার পথে এগোচ্ছেন পর্তুগিজ এই তারকা।

আরআই/

মন্তব্য করুন