© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

শেয়ার করুন:
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কিউবার সরকার উৎখাতে সামরিক শক্তি ব্যবহারের কথা ভাবছেন। ২০২৯ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান তিনি। এ জন্য সামরিক হস্তক্ষেপের বিষয়টিও বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল বেতার উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই কিউবা সমস্যার সমাধান করতে চাই।’ দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ উল্লেখ করে তিনি বলেন, কিউবার পরিস্থিতি তার প্রশাসন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

ট্রাম্প আরও বলেন, কিউবার জনগণের জন্য তিনি কিছু করতে চান। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া কিউবানদের প্রতি তার সহানুভূতি রয়েছে। দেশটির সরকার উৎখাতে সামরিক অভিযান চালানোর বিষয়টিও তিনি বিবেচনা করবেন বলে জানান।

এর আগে একাধিকবার কিউবার সরকার পতনের হুমকি দিয়েছেন ট্রাম্প। দেশটির ওপর চাপ বাড়াতে গত জানুয়ারিতে কার্যত জ্বালানি অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি কিউবায় জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকিও দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা ও জ্বালানি অবরোধের কারণে কিউবায় বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা একে ‘সম্মিলিত শাস্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে কিউবা।

সূত্র: আল জাজিরা

এফআর/

মন্তব্য করুন