© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রী এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও সহকারীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়ার অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমলেও মহাসড়কে ধীরগতি রয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়।

এমআর/ 

মন্তব্য করুন