© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।  

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মনিরুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। তাকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধী বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।

জেলা পুলিশ জানায়, ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জে ৪ জন ও রায়পুরে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

এমআর/ 

মন্তব্য করুন