© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাজ শুরু

শেয়ার করুন:
এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাজ শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঘটনাস্থলে যান কমিটির সদস্যরা। এমসয় কথা বলেন এমপির পরিবারের সদস্যদের সঙ্গে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিকেলে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে যান বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল।

এদিকে, আগুনের ঘটনায় গত রাতে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন নুসরাত তাবাসসুম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। তার দাবি, পরিবারের লোকজনসহ বাড়িতে বসবাসরতদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। অগ্নিকাণ্ডে আনুমানিক চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেছেন নুসরাত তাবাসসুম।

এমআর/ 


মন্তব্য করুন