রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত ১১ দলের সিলেটমুখী লংমার্চ
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখী লংমার্চ। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। নতুন তারিখও এখনো নির্ধারণ করা হয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় খবর
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিল ১১ দলীয় ঐক্য। এরই মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখে তিনটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। শেষ কর্মসূচি হিসেবে ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল।
এমআই/