© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান রোমান গোফম্যান

শেয়ার করুন:
ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান রোমান গোফম্যান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। আজ শুক্রবার (১৩ নভেম্বর) তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।

সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মোসাদ প্রধান ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যারমধ্যে আছেন সিআইএ পরিচালক জন রেটক্লিফ। এছাড়া মোসাদ প্রধান মিয়ামিতে গিয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন আরেকটি সূত্র।

এক্সিওস বলেছে, মোসাদ প্রধান এমন সময় যুক্তরাষ্ট্রে গেলেন যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প এখন হামলার বদলে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার দিকে মনোযোগ দিচ্ছেন।

এদিকে গতকাল নেতানিয়াহু ইসরায়েলের নতুন সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের সঙ্গে গতকাল প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। এ সময় নেতানিয়াহু আইজেনকোটকে ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অবহিত করেন। এরপর আইজেনকোট বৈঠক থেকে বেরিয়ে বলেন, এ মুহূর্তে ইরানে হামলার কোনো কারণ তিনি দেখছেন না। সূত্র: এক্সিওস

একেএস

মন্তব্য করুন