© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছোট ভাইয়ের জানাজা শেষ হতে না হতেই বড় ভাইয়ের মৃত্যু

শেয়ার করুন:
ছোট ভাইয়ের জানাজা শেষ হতে না হতেই বড় ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই। প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামে।

মারা যাওয়া দুই ভাই হলেন ৬৫ বছর বয়সী হাকিম তালুকদার ও তার ৭০ বছর বয়সী সৎভাই আজিজ তালুকদার।

পরিবারের সদস্য ও তাদের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাকিম তালুকদার। শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। এর কিছুক্ষণ পরই মারা যান বড় ভাই আজিজ তালুকদার। তিনিও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনেরা। দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বড় পুত্র নুরুল হক তালুকদার।

স্বজনেরা জানান, ছোট ভাইয়ের মৃত্যুর আগে দুই ভাই একসঙ্গে বসে কান্নাকাটি করেন। এ সময় তারা একে অন্যের কাছে ক্ষমা চান। বড় ভাই আজিজ তালুকদার আগে থেকেই অসুস্থ ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল বলেও জানান স্বজনেরা।

দুই ভাইয়ের জীবনের শেষ সময়ের সেই আবেগঘন মুহূর্ত এবং অল্প সময়ের ব্যবধানে তাদের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য ও এলাকাবাসী।

এমআই/

মন্তব্য করুন