© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনের আগেই স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

শেয়ার করুন:
জন্মদিনের আগেই স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।

‘রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে রুনা লায়লার জীবনের নানা অজানা অধ্যায় ও উল্লেখযোগ্য গল্প। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন আরিফ খান। প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। দীর্ঘ সংগীতজীবনে নিজস্ব কণ্ঠশৈলী ও গায়কি দিয়ে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে।

এসএ/

মন্তব্য করুন