শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আজ
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ১৬ নভেম্বর, ২০২৬
রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্ট শুরু হবে আজ সোমবার (১৬ নভেম্বর)।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে আলোচিত মামলাটির।
এর আগে মাত্র ১৯ দিনে বিচার শেষ হয় এ মামলার। গত ৭ জুন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এরপর রায়ের অনুলিপি ডেথ রেফারেন্স আকারে আসে হাইকোর্ট। সেই সাথে আসামিদের রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিলও আসে। তবে তাদের পক্ষে আইনী লড়াইয়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষ বলছে, এ মামলার তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা।
এমআই/