© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত থেকে ইসমাইল হোসেনকে বহিষ্কার

শেয়ার করুন:
জামায়াত থেকে ইসমাইল হোসেনকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ এএম | ১৬ নভেম্বর, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের অর্থপেডিক সার্জন ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এর প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে বহিষ্কার করেছে দল।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর প্রেস বিজ্ঞপ্তির কথা স্বীকার করে জানান, ইসমাইল আমাদের সঙ্গেই ছিলেন। সম্প্রতি জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এ অভিযোগে সংগঠন তাকে বহিষ্কার করেছে। এছাড়া জামায়াতের সব পর্যায়ের নেতা কর্মীদের ইসমাইলের সঙ্গে কোনো প্রকার চলাচল না করতে এবং উক্ত সিদ্ধান্ত অনুসরণের আহব্বান জানানো হয়েছে।

এ নিয়ে জানতে ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে ফেসবুকে তার অ্যাকাউন্ট থেকে ইসমাইল জানান, আমি কখনও জামায়াতের কর্মী ছিলাম না। তবে শুভাকাঙ্খী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগাঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ইসমাইল হোসেনকে বহিষ্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে ইসমাইলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার লিখিত ব্যাখা দিতে দিতে বলা হয়।

এছাড়া একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আগের দিন বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন বৃহস্পতিবার হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেয়া হয়। এছাড়া ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলাভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।

এফআর/

মন্তব্য করুন