© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে বলিউডের বাদশা শাহরুখ, থাকছেন সুহানাও!

শেয়ার করুন:
‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে বলিউডের বাদশা শাহরুখ, থাকছেন সুহানাও!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের শেষ পর্ব ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, শেষ সিজনে অতিথি হয়ে আসতে পারেন বলিউডের বাদশা শাহরুখ খান।

এবার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিজনের শেষ পর্বেই দেখা যাবে তাকে। তবে চমক শুধু শাহরুখকে ঘিরে নয়, এই পর্বে থাকতে পারেন তার মেয়ে সুহানা খানও। এমনকি কফি কাউচে দেখা যেতে পারে করণের দুই সন্তান রুহি ও যশকেও। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র এক প্রতিবেদন অনুযায়ী, ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে অংশ নেবেন শাহরুখ।

তার সঙ্গে প্রথমবারের মতো পর্দায় হাজির হতে পারে করণ জোহরের দুই সন্তান রুহি ও যশ। দুই শিশুকে শাহরুখের সঙ্গে কফি কাউচে বসে থাকতে দেখা যেতে পারে। এটি হতে যাচ্ছে তাদের পর্দায় প্রথম আত্মপ্রকাশ।

শোনা যাচ্ছে, শাহরুখ বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। সে কারণে পুরো পর্বজুড়ে তাকে দেখা নাও যেতে পারে। এদিকে মেয়ে সুহানাও এই পর্বের অংশ হতে পারেন। নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রচারে শোতে হাজির হওয়ার কথা রয়েছে তার। সত্যি হলে এটিই হবে কোনো টক শোতে সুহানার প্রথম উপস্থিতি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

২০০৪ সালে ‘কফি উইথ করণ’-এর যাত্রা শুরু করেন করণ জোহর। প্রথম সিজনের প্রথম পর্বেই অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান ও কাজল। এবার ২০২৬ সালে শোয়ের শেষ অধ্যায়েও শাহরুখের উপস্থিতির গুঞ্জন নতুন করে আবেগ তৈরি করেছে ভক্তদের মধ্যে। শুরু থেকে শেষ- দুই গুরুত্বপূর্ণ পর্বেই বাদশাকে পাওয়ার সম্ভাবনা দর্শকদের কাছে বিশেষ হয়ে উঠেছে।

ইতিমধ্যে নবম সিজনের পাঁচটি পর্ব সম্প্রচারিত হয়েছে। প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান। এ ছাড়া শোতে এসেছেন কারিশমা কাপুর, রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা এবং সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

আগামী পর্বগুলোতে দেখা যেতে পারে সারা আলি খান ও তার ভাই ইব্রাহিম আলি খানকে। থাকবেন আলিয়া ভাট ও তার বোন শাহিন ভাটও। করণের ছোটবেলার বন্ধু টুইঙ্কেল খান্না আসতে পারেন তার মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। এ ছাড়া অনন্যা পাণ্ডে, অনন্যা বিড়লা ও শানায়া কাপুরেরও শোতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এসএ/


মন্তব্য করুন