© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর

শেয়ার করুন:
ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার ভেতরেই আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই এক ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এফআর/

মন্তব্য করুন