© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক

শেয়ার করুন:
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকায় দলবেঁধে কারখানায় যোগদান করেছেন শ্রমিকরা। নির্ধারিত সময়ের আগেই কারখানার গেটে ভিড় করেন তারা।

গত কয়েকদিন শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা অনেক কারখানার সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে বন্ধের নোটিশ। খুলে দেওয়া হয়েছে মূল ফটক। সকালের শিফটে মেশিনের শব্দে আবার মুখর হয়ে উঠেছে কারখানাগুলো।

শ্রমিকরা বলছেন, তারা কাজ করতে চান। দাবি আদায়ের আলোচনা চলুক, কিন্তু কারখানা বন্ধ থাকুক এটা তারা চান না।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে এখনো সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ, এস আর বি ও বিজিবি। তবে আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করলে, কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এমআই/


মন্তব্য করুন