© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বন্দরে বকেয়া পরিশোধসহ ৫ দাবিতে কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরে বকেয়া পরিশোধসহ ৫ দাবিতে কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম বন্দরে গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে সিসিটি ও এনসিটির সব কাজ বন্ধ করে এই কর্মবিরতি পালন করছেন তারা।

এতে সিসিটিতে থেকে ২টি ও এনসিটিতে বার্থিংয়ে থাকা ৫টি জাহাজ থেকে বন্ধ হয়ে আছে কন্টেইনার খালাস কার্যক্রম। শ্রমিকরা বলছেন, দাবি মেনে নেয়া না পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এফআর/

মন্তব্য করুন