© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট সীমান্তে বিএসএফ সদস্য আটক

শেয়ার করুন:
সিলেট সীমান্তে বিএসএফ সদস্য আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
সিলেটের বিছনাকান্দি এলাকায় বাংলাদেশ সীমান্তের এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।তিনি বলেন, ‘বিছনাকান্দিতে আজকে বিএসএফ এর একজন সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে আসছিল, পরে ওখানে বিজিবি টহল দল তৎক্ষণাৎ ওই বিএসএফ সদস্যকে আমাদের তত্ত্বাবধানে নেয়। বর্তমানে সে বিওপিতে আছে।’

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/

মন্তব্য করুন