© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোসল করতে গিয়ে বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইলেন নায়লা নাঈম!

শেয়ার করুন:
গোসল করতে গিয়ে বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইলেন নায়লা নাঈম!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানান ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এবার বাসার গিজার নষ্ট হয়ে যাওয়ায় গোসল করতে গিয়ে ঘটে যাওয়া মজার এক অভিজ্ঞতা শেয়ার করেছেন এই মডেল। সেই সঙ্গে জানিয়েছেন কেন মেয়েরা এতগুলো বয়ফ্রেন্ড রাখে সেই অভিজ্ঞতাও।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে নায়লা নাঈম লেখেন, সকালে কুকুর-বিড়ালকে খাবার খাইয়ে ১২০ টাকা কেজি দরে দুই কেজি মাল্টা কিনে বাসায় ফেরেন তিনি। এরপর গোসল করতে গিয়ে জানতে পারেন, বাসার গিজার নষ্ট। ঠান্ডার মধ্যে গরম পানি ছাড়া গোসল করা নিয়েই শুরু হয় বিপত্তি।

এ সময় রান্নাঘরে মাকে কাজ করতে দেখে গিজার নষ্ট হওয়ার কথা জানান নায়লা। গরম পানি লাগবে বলার ১৫ মিনিট পর মা তাকে এক পাতিল পানি এনে দেন। কিন্তু সেই পানি দিয়ে গোসল করা সম্ভব নয় বলে মাকে প্রশ্ন করেন তিনি। জবাবে মা রেগে গিয়ে লেবুপাতা মিশিয়ে পানি ফুটিয়ে দেওয়ার কথা বলেন। এমনকি একবারে গোসল করে মরে যাওয়ার কথাও বলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন নায়লা।



মায়ের এমন আচরণে মেজাজ খারাপ হলে বয়ফ্রেন্ডকে ফোন দেন তিনি। গোসল করতে পারছেন না, গিজার নষ্ট- এ কথা শুনে বয়ফ্রেন্ড তাকে তিনটি বিকল্প দেন। প্রথমত, গিজার ঠিক করতে লোক পাঠানো; দ্বিতীয়ত, নতুন গিজার কিনে পাঠানো; আর তৃতীয়ত, ওয়েস্টিনে গিয়ে একদিন থেকে ইচ্ছেমতো গরম পানি দিয়ে গোসল করা।

তবে নায়লা বেছে নেন চতুর্থ বিকল্প। বয়ফ্রেন্ডের কাছে টাকা চেয়ে বসেন শপিংয়ে যাওয়ার জন্য। তার কথায়, বয়ফ্রেন্ড ভয়ে তাড়াহুড়ো করে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দেন।

এরপর সেই টাকা দিয়ে বাচ্চাদের খাবারের কিছু বিল পরিশোধ করেন নায়লা। পাশাপাশি কেএফসি থেকে দুটি জিনজার বার্গার অর্ডার করে খাওয়ার কথাও জানান। এদিকে মায়ের রাগ অবশ্য তখনো কমেনি। শেষ পর্যন্ত রাগ করতে করতেই এক কলস গরম পানি করে দেন তিনি। সেই পানি দিয়ে গোসল সেরে ঘুমিয়ে পড়েন নায়লা।

স্ট্যাটাসের শেষাংশে পুরো ঘটনাটি মজার ভঙ্গিতে তুলে ধরেছেন এই মডেল। শুরুতে বয়ফ্রেন্ডদের নিয়ে করা মন্তব্যের সঙ্গে নিজের অভিজ্ঞতা মিলিয়ে পাঠকদের হাসির খোরাক জুগিয়েছেন তিনি।

এসএ/

মন্তব্য করুন