© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

শেয়ার করুন:
গাজীপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি বিস্ফোরকসদৃশ বস্তু দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রাখেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের বিস্ফোরক সদৃশ্য বস্তুটি দেখতে পান স্থানীয়রা। দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো হওয়ায় মুহূর্তে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরকের মতো বস্তুটি দেখতে ফুটপাতে ভিড় করেন উৎসুক জনতা। পরে তারা পুলিশকে খবর দেন।

আমিনুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, লাল বাটি রাখা আছে বাহিরে বৈদ্যুতিক তার বের করা। লাল বাটির উপরে লেখা- ‘সতর্ক বার্তা বিস্ফোরণ। এ ছাড়া ইংরেজি অক্ষরে আরও লেখা রয়েছে এমকে ডট।

গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর বোমা সাদৃশ্য এমন বস্তুর কথা শুনেছি। এ বিষয়ে যেহেতু আমরা এক্সপার্ট না, তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি।

আরআই/

মন্তব্য করুন