© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৭ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মো. মহসিন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। বুধবার বিকেলে অবিস্ফোরিত দু’টি ককটেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদে মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোডের ‘তেহারি ঘর খাবার হোটেল’ এলাকায় অভিযান চালিয়ে দু’টি ককটেলসহ মহসিনকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিলেন।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তার মহসিন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা। মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও দলীয় মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন।

এমআই/


মন্তব্য করুন