© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুবি শিক্ষার্থীদের বহনকারী বাসে অগ্নিসংযোগের চেষ্টা

শেয়ার করুন:
কুবি শিক্ষার্থীদের বহনকারী বাসে অগ্নিসংযোগের চেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ এএম | ১৯ নভেম্বর, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একটি টায়ারে আগুন লাগিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করা হয়। তবে জ্বলন্ত টায়ারটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে চড়ে তিন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।

হঠাৎ আগুনসহ টায়ার বাসের সামনে আসতে দেখে চালক দ্রুত ব্রেক করেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানা গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে দেখেছি একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একেএস

মন্তব্য করুন