আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৯:২৪ এএম | ১৯ নভেম্বর, ২০২৬
প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফরে অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ১০টায় এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করবেন।
পরে মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দুপুরে সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন।
সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
আরআই/