© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

শেয়ার করুন:
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এতে ভবনটির নিচতলার একটি কক্ষ ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর করা হয়ছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে জড়ো হয়। পরে তারা জিয়াউল আহসানের বাসভবনে প্রবেশ করে ভবনটির জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।

ভবনটির অন্য অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না। আর মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চত করে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। বর্তামনে আগুন নিন্ত্রণে রয়েছে। 

এমআর/ 

মন্তব্য করুন