© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনো মেটেনি: এমপি জসিম

শেয়ার করুন:
শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনো মেটেনি: এমপি জসিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিন আহমেদ বলেছেন, ২৪শের জুলাইয়ে শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। রক্ত খেতে না পারলে তার ভালো লাগেনা, রক্তের তৃষ্ণা এখনো মেটেনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে এমপি জসিমবলেন, বিদেশে পাচার করা টাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করে বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছে। শান্ত বাংলাদেশকে অশান্ত করতে চায়।

সন্ত্রাসী লীগকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ায় আহবান জানিয়ে তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এক ভঙ্গুর দেশকে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন; খুনি হাসিনা দেশকে অশান্ত করতে পাঁয়তারা করছে। গুন্ডা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের জন্য চট্টগ্রাম ১৪ আসনের ১ ইঞ্চি মাটিও ছাড় দেব না। খুনি হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মাসুদূর রহমান, শহীদুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন সুমন প্রমুখ। এ ছাড়াও চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআই/

মন্তব্য করুন