© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাসুদ সাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাত্র ২২ বছর বয়সে প্রবাসের মাটিতে মাসুদের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মাসুদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এমআই/

মন্তব্য করুন