© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো বললেন আইজিপি

শেয়ার করুন:
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো বললেন আইজিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত ভালো দেখেছি। আগমীতেও ভালো ধাকবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আগামীতে আপনাদের প্রতি আমাদের কোনো স্ট্রিম অবস্থায় যাওয়া না লাগে সেইভাবে থাকবেন আপনারা। 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি নিয়ে আইজিপি বলেন, বাংলাদেশে এমন অনেক লাগাতার কর্মসূচি ঘোষণা হয়েছে, এর শেষ পরিণতি কি হয় তা আপনারা জানেন। আমরা শান্তির পক্ষের লোক, আমরা শান্তি চাই।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও মুকসুদপুর থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। এখন আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন তাহলে এরা কাজ কীভাবে করবে। ল এবাইডিং সিটিজেন (আইন মান্যকারী নাগরিক) যদি না থাকে দেশে। আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন। ধরেন এইখানে ১০ লাখ মানুষ আছে, পুলিশ আছে ২০ জন। যদি আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে তাহলে তো তারা কাজ করতে পারবে না। আপনারা যদি চান পুলিশের এইখানে দরকার নাই তাহলে আপনারা আইনশৃঙ্খলা মেইনটেইন করেন। 

থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে কি না এমন প্রশ্নে আইজিপি বলেন, জনগণ যদি চায় সরকার অবশ্যই সেই স্বীদ্ধান্ত গ্রহণ করবে। 

আগামীতে আওয়ামী লীগের যে কোনো নাশকতা কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে যাবে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইন এবং সংবিধান অনুযায়ী যা দরকার সব করা হবে।  

এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শনে যান। পরে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির জেলা পুলিশের কল্যানসভায় অংশগ্রহণ করেন। পরে সেখানে জুমার নামাজ শেষে গোপালগঞ্জ সার্কিট হাউসে তিন বাহিনীর প্রধান একটি বৈঠক করেন। 

এমআর/

মন্তব্য করুন