© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন

শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ এএম | ২১ নভেম্বর, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলোদিয়ার গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার দৌলতদিয়া শাখায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংক সূত্রে জানা গেছে, কে বা কারা শাখা কার্যালয়ের সামনে শুকনো কাগজে আগুন ধরিয়ে দেয়। এ সময় দায়িত্বে থাকা নাইট গার্ড ইদ্রিস আলী বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনাটি সারাদিন আড়ালে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখার বারান্দার ভেতরের মেঝেতে আগুন জ্বলছে। আগুনের কিছু অংশ বারান্দার বাইরের দিকেও ছড়িয়ে পড়েছিল।

এ বিষয়ে দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, অফিসের বারান্দার বাইরে লোহার কেচি গেটের সামনে শুকনো কাগজে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কার্যালয়ের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং আপাতত কোনো আইনি পদক্ষেপ না নিতে বলেছেন। ঘটনার দিন ব্যাংকের শাখার কার্যক্রম স্বাভাবিক ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে আগুনের কোনো আলামত পাননি। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআই/

মন্তব্য করুন