© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নীল শাড়িতে মিমের রাজকীয় সাজ, মুগ্ধ ভক্তরা

শেয়ার করুন:
নীল শাড়িতে মিমের রাজকীয় সাজ, মুগ্ধ ভক্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১২ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
সৌন্দর্য আর ফ্যাশনের মেলবন্ধনে প্রায়ই ভক্তদের চমকে দেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি। এবার গাঢ় নীল শাড়িতে মোহনীয় রূপে ধরা দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। তার প্রকাশিত ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বেশ সাড়া।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন মিম। ছবিতে তার পরনে দেখা যায় গাঢ় নীল রঙের কারুকাজ করা শাড়ি। সঙ্গে একই রঙের ব্লাউজ এবং মাথায় লম্বা নীল ওড়না, যা মাটিতে গিয়ে ঠেকেছে। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক রাজকীয় আবহ।



সাজের সঙ্গে মানানসই করে গলায় পরেছেন সোনালি নকশার গয়না। কানে দুল, হাতে নীল ও সোনালি রঙের চুড়ি। খোলা চুলের সঙ্গে ফুলের সাজ তার সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।



কখনো সুইমিংপুলের পাশে, কখনো সবুজ বাগানের মনোরম পরিবেশে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। প্রতিটি ছবিতেই নীল রঙের সাজে আলাদা এক মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘নীল রঙকে কখনো এত সুন্দর লাগেনি।’



ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুসারীদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে পোস্টটিতে সাড়ে ৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। পাশাপাশি জমা পড়েছে দুই শতাধিক মন্তব্য এবং শতাধিক শেয়ার। মন্তব্যের ঘরে এক ভক্ত মিমের এই সাজের প্রশংসা করে লিখেছেন, ‘যেন একটা নীল ময়ূর।’ সব মিলিয়ে নীল শাড়িতে মিমের নতুন এই রূপ সামাজিক মাধ্যমে অনুরাগীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এসএ/

মন্তব্য করুন