© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশি-নব্বইয়ের দশকের ‘পুতুল বউ’ সাজে মেহজাবীন

শেয়ার করুন:
আশি-নব্বইয়ের দশকের ‘পুতুল বউ’ সাজে মেহজাবীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০০ পিএম | ২১ নভেম্বর, ২০২৬

আধুনিক ব্রাইডাল ফ্যাশনের ভিড়ে আশি ও নব্বইয়ের দশকের বাঙালি বধূর সাজে নতুন করে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

লাল বেনারসি, কপালে টিপ, চোখে কাজল আর পিতলের গয়নায় তার সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের বিয়ের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাজের ছবি ও ভিডিও প্রকাশ করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, ‘পুতুল বউ’।




পুরোনো জমিদারবাড়ির আবহে এই ফটোশুটের পরিকল্পনা করেছেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লুসেরো বাই ইশরাতের স্বত্বাধিকারী ইশরাতুল শোভা।

মেহজাবীনের সাজে রাখা হয়েছে হালকা মেকআপ, ঘন মাসকারা ও পরিপাটি করে বাঁধা চুল। এতে প্রাধান্য পেয়েছে অভিনেত্রীর স্বাভাবিক সৌন্দর্য। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজের নকশাও করেছেন ইশরাতুল শোভা। চুল সাজিয়েছেন আনোয়ারা সেতু। আর ঐতিহ্যবাহী কনের সাজের পোশাকের আয়োজন করেছে অশিন।



ফটোশুটের ভাবনা প্রসঙ্গে ইশরাতুল শোভা জানান, বর্তমান ব্রাইডাল ফ্যাশনে নানা দেশের সাজসজ্জার প্রবণতা অনুসরণ করতে গিয়ে আশি ও নব্বইয়ের দশকের বাঙালি কনের ঐতিহ্যবাহী সাজ অনেকটাই আড়ালে পড়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে সেই সময়ের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন।



মেহজাবীনের এই সাজে উঠে এসেছে বাঙালি বিয়ের চেনা এক নান্দনিকতা। আধুনিক সাজের বাইরে গিয়ে পুরোনো দিনের সেই বধূর রূপে অভিনেত্রীর উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর কেড়েছে।

এসএ/

মন্তব্য করুন