© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ এএম | ২২ নভেম্বর, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারের এই সংলাপ উদ্যোগ শুরু হওয়ার কথা রয়েছে।

তবে এই আলোচনা ঠিক কখন ও কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, নাশকতাবিরোধী ঐক্য গড়তেই এ আলোচনা।

এর আগে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, সম্প্রতি দেশজুড়ে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংসতার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে থানায় অগ্নিসংযোগ, একাধিক সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও।সরকারি আদেশ দেখুন

এছাড়া সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অনেক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পৃথক এসব নাশকতা ও হামলার ঘটনায় একাধিক বিএনপি নেতাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এফআর/

মন্তব্য করুন