কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
ছবি: সংগৃহীত
০১:২৬ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোহেল মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি করগাঁও কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুর ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করেন কালু মিয়া এক ব্যক্তি। এতে গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
কটিয়াদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমআর/