© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল

শেয়ার করুন:
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তারা নেপাল-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। 

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়, যার মধ্যে রয়েছে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা।

কেএন/

মন্তব্য করুন