© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯

শেয়ার করুন:
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়াল ৫১৮ জনে। আর হাসপাতালে মোট ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টা) সময়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এইডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির আশপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এসএ/


মন্তব্য করুন