© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪

শেয়ার করুন:
নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
নাইজেরিয়ায় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।

জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বায়েলসা অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা যাত্রীরা একটি দাফন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে নৌকাটি ডুবে যায়।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর ২৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র মানজো এজেকির তথ্য অনুযায়ী, নৌকাটি আয়ামা সম্প্রদায় থেকে উকুবি সম্প্রদায়ের দিকে যাচ্ছিল। এ সময় মাঝপথে দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের সন্ধানে এখনও অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

সূত্র: স্কাই নিউজ

এসএ/

মন্তব্য করুন