© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে: নাহিদ

শেয়ার করুন:
বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে: নাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা সবার আগে এনসিপিই বলে এসেছে। এখন সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এবং এনসিপিকেও সেই আহ্বান জানিয়েছে। সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দেবে এনসিপি।

তবে, জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গণভোটের গণরায় না মেনে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে।



তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে ঐকমত্য প্রয়োজন। শেখ হাসিনার রায় কার্যকরের বিষয়ে বিএনপি একমত হলে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি দ্রুত ভেঙে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ, গণহত্যার রায় এবং গঙ্গা চুক্তির মতো বিষয়কে সামনে রেখে তারা জাতীয় ঐক্য গড়ে তুলতে চান।

এসময় তিনি যুক্তরাজ্যে হামলার ঘটনা উল্লেখ্য করে বলেন, পতিত ফ্যাসিস্টরা সেই অনুষ্ঠানে আমাকে হত্যার উদ্দেশে আক্রমণ চালায়। যুক্তরাজ্যের ইতিহাসে এটা নজিরবিহীন। অনলাইন মিটিং এ তারা বলেছে, নাহিদ ইসলামের উপর হামলার উদ্দেশ্য তাকে মেরে ফেলা। প্রবাসীরা আমাদের নিরাপত্তা ঢাল হয়ে ছিল। 

তিনি বলেন, সারা দেশে তারা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। দেশে এবং বিদেশে তারা একই ধরনের চেষ্টা করছে। যুক্তরাজ্য সরকারকে জানিয়েছি। তারা বলেছেন ব্যবস্থা নেবেন। 

কেএন/


মন্তব্য করুন