© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: খোকন

শেয়ার করুন:
জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: খোকন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

তিনি বলেন, দেশের জনগণ গণঅভ্যুত্থানে পতিত দল ও নিষিদ্ধ ঘোষিত দলকে আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে নরসিংদী সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের নিয়ে গিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এছাড়াও গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুধু তাই নয়, নড়াইলে বিএনপির দুই জন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা বিশৃঙ্খলা করলেও আমরা কেউ আইন হাতে তোলে নেব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করছি এবং আগামীতেও রাজপথে তাদের প্রতিহত করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, হারুন অর রশিদ, রশিদ নওশের, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

সমাবেশ শেষে পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।

এসএ/

মন্তব্য করুন