মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ২ দিনের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা
ছবি: সংগৃহীত
০৯:৩৩ এএম | ২৩ নভেম্বর, ২০২৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা। আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।
রবিবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ থেকে ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে ঘোষণা করল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণার ফলে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।
এমআই/