কোনো সময় বাজে কথা বলি না, ইতিহাসের কথা বলি: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত
০৪:৫৬ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
আমি কোনো সময় বাজে কথা বলি না। ইতিহাসের সঠিক কথাটি বলি। এটাই প্রমাণিত বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান।
রোববার (২২ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমের সঙ্গে ফোনালাপের এ কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, বেজন্মা যারা আমার কথা না শুনে একসময় আমরা ভারতীয় ছিলাম। বিএনপি কি এ রকম দল ওই যে একটা ফেসবুকের কথাই বিভ্রান্ত হয়ে যাবে। এগুলো তো রাজাকাররা করতাছে, যাদের বিরুদ্ধে আমি গত দুই বছর-আড়াই বছর ধরে ফাইট করতাছি। দেশবাসীকে বলব- আমাকে বিশ্বাস করেন, যারা স্বাধীনতাবিরোধী শক্তি ও পাকিস্তানি হানাদার বাহিনী আসছিল; যাদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়েছে, তাদের পরে যারা জন্ম নিছে- এরা সব অপপ্রচার করে আমার নামে।
তিনি বলেন, আমি খুব কঠিনভাবে কথাটা বললাম। এরা হলো বেজন্মা, রাজনৈতিক বেজন্মা। যারা আমার কথা না শুনে একটা কাটপিস করে।
ফজলুর রহমান বলেন, আমরা একসময় ভারতীয় ছিলাম। কথাটা কেটে দিয়ে লেখছে ফজলুল বলছে- আমরা ভারতীয়। এই যে এইভাবে অপপ্রচার করে সামাজিক মাধ্যমে। এতে কি হয় তাদের। এতে কি আমার নেতৃত্ব বা আমার দল কি বিভ্রান্ত হবে, বিএনপি কি এই রকম দল যে, একটা ফেসবুকের কথাই বিভ্রান্ত হয়ে যাবে? আপনি আমার বক্তব্যটা সম্পূর্ণটা শুনেন, তারপর কথা বলেন। এগুলো তো রাজাকার করতাছে। যাদের বিরুদ্ধে আমি গত দুই বছর-আড়াই বছর ফাইট করছি।
তিনি আরও বলেন, স্বপ্নের রাজত্ব কায়েম করতে পারতেছে না রাজাকারের রাজত্ব। এরা আমার বিরুদ্ধে সব লাগছে। তাদেরকে বলব- আপনারা আগে শুনুন, তারপর কথা বলেন- কোন জায়গাটায় আমার ভুল আছে। এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।
সবশেষে তিনি বলেন, দেশবাসীকে বলব- আমাকে বিশ্বাস করেন, আমার সম্পর্কে যারা সঠিকভাবে জানেন, তারা এসব ভুয়া বক্তব্য বিশ্বাস করবেন না। এবং আমি কোনো সময় বাজে কথা বলি না। আমি ইতিহাসের সঠিক কথাটি বলি। এটাই প্রমাণিত বাংলাদেশ এবং প্রতিষ্ঠিত।
কেএন/