ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:০৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ছে। আগামী ২৫ নভেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা। তবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দু’দিন বাড়ানো হবে।
সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’
এর আগে গত ১১ নভেম্বর ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ২৫ নভেম্বর। কিন্তু এখন শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই সময় দু’দিন বাড়ানো হলে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
তবে এ ব্যাপারে এখনো ঢাবি প্রশাসন থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি দেয়া হয়নি।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি:
আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর,
বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর,
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর,
চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং,
ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর।
কেএন/