সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচার দাবিতে এনসিপির বাইক র্যালি মঙ্গলবার
ছবি: সংগৃহীত
০১:০৫ এএম | ২৪ নভেম্বর, ২০২৬
সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দাবিতে রাজধানীতে বাইক র্যালি করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ র্যালি শুরু হবে।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপি দাবিগুলো হলো-
১) আওয়ামী লীগের বিচার
২) গণভোটের রায় বাস্তবায়ন
৩) শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর
৪) জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা ও
৫) গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
একেএস