© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪০ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া কে.এস.এম. মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

কেএন/

মন্তব্য করুন