© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপ, প্রেমিকাসহ কারারক্ষী আটক

শেয়ার করুন:
হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপ, প্রেমিকাসহ কারারক্ষী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৮ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকার সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাসপাতালের বারান্দায় তাদের অবস্থান নিয়ে সন্দেহ হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে ওই কারারক্ষী ও তার প্রেমিকাকে থানায় নিয়ে যায়।

ওই কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। প্রেমিকার বাড়িও একই উপজেলায়।

হাসপাতাল, পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার তিনি জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন। ওই দিন রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল ওয়াজেদের। দায়িত্ব শেষ করে তিনি কারাগারের ব্যারাকে না ফিরে ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালের এক নম্বর পুরুষ ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলী থানা হাজতে অবস্থান করছিলেন। তার প্রেমিকাকে রাখা হয়েছিল নারী ও শিশু সহায়তা কক্ষে।

ওয়াজেদ আলীর প্রেমিকা জানান, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এ ঘটনায় ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। তিনি মামলা করবেন না বলেও জানান।

‎জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও এক কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীর সোমবার রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত দায়িত্ব ছিল। মঙ্গলবার সকাল ছয়টা থেকে তার আবার দায়িত্ব পালনের কথা ছিল। তবে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে তাদের বিষয়টি জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এমআর/ 

মন্তব্য করুন