© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ রাতের আকাশে ধরা দেবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন?

শেয়ার করুন:
আজ রাতের আকাশে ধরা দেবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যাবে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের আকাশে। পূর্ণিমার বিশেষ তিথির এ চাঁদ ‘বিভার সুপারমুন’ নামে পরিচিত।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর রাতের আকাশে সুপারমুন স্পষ্ট হবে। চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি (পেরিজি) অবস্থানে আসার সময় পূর্ণিমা তিথি থাকলে এ সুপারমুনের দেখা মেলে।

নাসা আরও জানিয়েছে, আজকের সুপারমুনটি বছরের সবচেয়ে অন্য পূর্ণিমার তুলনায় ১৪% পর্যন্ত বড় এবং ৩০% পর্যন্ত বেশি উজ্জ্বল দেখাতে পারে। পাশাপাশি  পূর্ণ চাঁদের খুব কাছাকাছি অবস্থানে দেখা যাবে বিখ্যাত নক্ষত্রপুঞ্জ প্লাইয়াডিস বা সপ্তর্ষিমণ্ডলীর মতো পরিচিত সাত বোনের তারাগুচ্ছকেও।

শুধু তাই নয়, নভেম্বর মাসের আজকের বিভার মুনই রাতের আকাশে ধারাবাহিকভাবে আরও একাধিক সুপারমুনের সূচনা করবে। যেগুলো পর্যায়ক্রমে ২৪ ডিসেম্বর,  ২২ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারিতে দেখা যাবে।

বিভার সুপারমুন দেখার সেরা সময়

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর থেকেই রাতের আকাশে দেখা যাচ্ছে বিভার মুন। আর এ পূর্ণিমার চাঁদ তার পূর্ণতম রূপে পৌঁছাবে রাত ৮টা ৫৩ মিনিটে।

কোথায় দেখা যাবে

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যা ও রাতে বিভার সুপারমুনের মহাজাগতিক দৃশ্য দেখা যাচ্ছে।

কেএন/

মন্তব্য করুন