© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন:
সাভারে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ এএম | ২৫ নভেম্বর, ২০২৬
সাভারে নাশকতার মামলায় আমিনবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেলিম মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে সাভারের আমিনবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেলিম সাভারের আমিনবাজার ইউনিয়নের আমবর আলীর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার ইউনিয়নের পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতা মামলার আসামি সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দেশের একটি গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত সাবেক ইউপি সদস্য নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কেএন/

মন্তব্য করুন