© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীর্ষে থেকেও শেষ মুহূর্তে আশা ভঙ্গ সামিরা খান মাহির

শেয়ার করুন:
শীর্ষে থেকেও শেষ মুহূর্তে আশা ভঙ্গ সামিরা খান মাহির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ২৫ নভেম্বর, ২০২৬
গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। কিন্তু মিস ইউনিভার্সের পিপলস চয়েজ ভোটে শেষ মুহূর্তে আশা ভঙ্গ হলো। 

দর্শক ভোটে সরাসরি সেমিফাইনালে যাওয়ার সুযোগ হারিয়েছেন মাহি। এবারের প্রতিযোগিতায় দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে বিজয়ী প্রতিযোগী সরাসরি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পান। মাহির সেখানে বড় সুযোগ ছিল।

গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগে ভোটের হিসাবে এগিয়েও ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি। ভোটের লড়াইয়ে তাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন দালিয়া বুকারাম।

দর্শক ভোটে জয়ী হওয়ায় সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের এই প্রতিযোগী। অন্যদিকে, শেষ মুহূর্তের এই ফলাফলে পিপলস চয়েজের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের মাহির।

সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।

সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় শেষ হলো মাহির মিস ইউনিভার্স যাত্রা।

কেএন/

মন্তব্য করুন