© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সিলেটের মেয়র আরিফ

শেয়ার করুন:
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সিলেটের মেয়র আরিফ

ফাইল ছবি

own-reporter-sylhet
০৩:৪১ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় তাকে নগরীর নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পর তার ইসিজি ও ইকোসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন।

তিনি হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছেন। ২০১৪ সালে তার হৃদ্‌রোগ জনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সিলেট নগরের উন্নয়নকাজ পরিদর্শন করতে সকাল সাতটায় তিনি বাসা থেকে বের হয়েছিলেন। সকালের নাশতাও বাইরে করেছেন। সকাল নয়টার দিকে চৌহাট্টা-জিন্দাবাজার এলাকার উন্নয়নকাজ পর্যবেক্ষণের সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুটা সময় পেরিয়ে গেলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সিলেট নগরের দরগাহ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ইসিজি ও ইকো করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই আছেন।

তিনি আরও জানান, মেয়রের আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা আছে। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন