© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আরও ২৩ জনের প্রাণহানি

শেয়ার করুন:
করোনায় আরও ২৩ জনের প্রাণহানি

ফাইল ছবি

own-reporter
০৩:৫৭ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৪৬ জনে। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৭ হাজার ২৯৫ জনে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১১ হাজার ১২টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৫৭৩টি পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ৫১ হাজার ৭০২টি।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টয় আরও ১ হাজার ৫৬০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২ হাজার ২৯৮ জন হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন