© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকট

শেয়ার করুন:
ইসরায়েলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথমবারের মতো জোটসঙ্গী পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। দেশটির ডানপন্থি দল ‘ইসরায়েল আওয়ার হোম’-এর সঙ্গে জোট গঠনে সম্মত হয়েছে তার মধ্যপন্থি দল ‘ইয়াশার’। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠনের প্রচেষ্টায় এটিই প্রথম আনুষ্ঠানিক জোট।

মঙ্গলবার ইয়াশার পার্টি এক বিবৃতিতে জানায়, দলটির নেতা গাদি আইজেনকটের সঙ্গে ইসরায়েল আওয়ার হোম পার্টির নেতা আভিগদর লিবারম্যানের বৈঠকের পর জোট চুক্তিতে স্বাক্ষরের বিষয়ে সমঝোতা হয়েছে।

গত নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট।

এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। অন্যদিকে, ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু।

সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, যা আগামী ৬ ডিসেম্বর শেষ হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু।

তবে তিনিও যদি সরকার গঠনে ব্যর্থ হন, তাহলে আগামী বছর ইসরায়েলে আবারও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুন জোটের সমঝোতাকে আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে পার্লামেন্টে প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে তাকে আরও রাজনৈতিক দলের সহযোগিতা নিতে হবে।

সূত্র: আল জাজিরা

এমআর/ 

মন্তব্য করুন