© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনও ফিরতে পারবে না এবং রাজনীতিও করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে। সমস্ত রাজনৈতিক প্রক্রিয়া গণতান্ত্রিকভাবে চলবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষার্থে প্রয়োজনে কঠোর হবে সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংগঠন হিসেবে বিচার হবে আওয়ামী লীগের। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। শেষ হলে চার্জশিট দাখিল হবে। তারপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ডিসেম্বরের ১ তারিখ থেকে বিজয়ের মাস উদযাপন করবে বিএনপি। গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে শুরু হবে এই উদযাপন। যেখানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

কেএন/


মন্তব্য করুন